শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন

সানজানা তালুকদার , কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকারী বেগম খালেদা জিয়া, শহীদ শরীফ ওসমান হাদি ও দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদ এর উদ্যোগে প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় অস্থায়ী প্রার্থনা কক্ষে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রার্থনা কক্ষে সনাতনী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র বেদ মন্ত্র পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলিত করে তাদের আত্মায় শান্তি কামনা করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

উক্ত অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক শ্রীমান প্রান্তিক দাশ বলেন, ‘প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্বোধনকারী। তাঁর মৃত্যুতে জাতি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।

তাঁর আত্মার শান্তি কামনায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।’

তিনি বলেন, ‘মহান আত্মত্যাগের স্মরণে শহীদ ওসমান শরীফ হাদি ভাই ও প্রয়াত দীপু চন্দ্র দাসের আত্মার মঙ্গল ও শান্তি কামনায়ও প্রার্থনা করা হয়। এই প্রার্থনার মাধ্যমে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।’

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমতী পড়শি রায় বলেন, ‘আজ আমরা এক বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকারী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা।

একই সঙ্গে আমরা গভীর শ্রদ্ধার সাথে শহীদ ওসমান হাদী ভাইকে। ময়মনসিংহের দীপু চন্দ্র দাস দাদার আত্মার শান্তি কামনা করা হয়েছে আজকের এই বিশেষ প্রার্থনায়।’

তিনি আরও বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা তাঁদের সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমাদের প্রার্থনা, ভগবান যেন তাঁদের পরিবারকে এই বেদনা সহ্য করার শক্তি দেন এবং শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সাহস ও ধৈর্য দান করেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩