Sunday , 26 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে ব্যবহারের আহ্বান পোপের

প্রতিবেদক
বাসস
April 26, 2026 1:22 pm

চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের ৪০তম বার্ষিকীতে পোপ চতুর্দশ লিও পারমাণবিক শক্তি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, ভ্যাটিকানে এক প্রার্থনা অনুষ্ঠানের শেষে মার্কিন এই পোপ বলেন, সোভিয়েত আমলের ওই পারমাণবিক কেন্দ্রে প্রাণঘাতী বিস্ফোরণটি ‘মানবজাতির বিবেককে নাড়া দিয়েছিল’ এবং এটি ‘ক্রমবর্ধমান শক্তিশালী প্রযুক্তি ব্যবহারের অন্তর্নিহিত ঝুঁকির বিষয়ে এখনো সতর্কবার্তা হয়ে আছে।’

৭০ বছর বয়সী পোপ বলেন, ‘আমি আশা করি, সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে বিচক্ষণতা ও দায়িত্ববোধ সবসময় প্রাধান্য পাবে, যাতে পারমাণবিক শক্তির প্রতিটি ব্যবহার জীবন ও শান্তির সেবায় নিয়োজিত হয়।’

বর্তমান ইউক্রেনের চেরনোবিলে ১৯৮৬ সালের ওই বিস্ফোরণ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়।

জাতিসংঘের ২০০৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন দেশে নিশ্চিত ও সম্ভাব্য মৃত্যুর সংখ্যা ৪ হাজার। তবে বিভিন্ন বেসরকারি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাব আরও বেশি।

‘লিকুইডেটর’ নামে পরিচিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া প্রায় ৬ লাখ মানুষ উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার মুখোমুখি হয়েছিলেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত ড.রেজা কিবরিয়া

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নেই, বরং সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন