Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 3:18 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিবচর পৌর এলাকায় “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে গণসংযোগ ও র‍যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ র‍যালি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা বিএনপি’র সদস্য ও মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী আবুল বাশার সিদ্দিকী।

র‍যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাশার সিদ্দিকী বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, নিপীড়ন করেছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে। বিদেশে থাকতে হলেও আমি দলের কর্মসূচিতে যুক্ত থেকেছি, কারণ বিএনপি এই দেশের মানুষের অধিকারের আন্দোলনের প্রতীক।”

তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করব। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিন বেপারী, উপজেলা যুবদল নেতা মো. রুবেল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার বেপারী ও নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা

ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

মনপুরায় নৌবাহিনীর অভিযানে বিপুল কারেন্ট জাল জব্দ

ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চেক জালিয়াতি মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বাউফলে চাঁদা না দেওয়ায় ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

চৌদ্দগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত