Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 2, 2026 7:22 am

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর থেকে দুপুরে মহাসড়কের সাতঘড়িয়া ও চৌদ্দগ্রাম বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া ময়নামতি ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে বুধবার ভোরে কাভার্ডভ্যানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ওমর ফারুক নেমে চেক করতে থাকে। ওই সময় দ্রুতগতির কাভার্ডভ্যান চালক ওমর ফারুককে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওমর ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওমর ফারুক নোয়াখালী জেলার সেনবাগ থানার চাপালিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

অপরদিকে দুপুরে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে জনতা ব্যাংকের সামনে সড়ক পারাপারের সময় হাজেরা বেগম নামের এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত হাজেরা বেগম পৌরসভার এলাকায় রামচন্দ্রপুর গ্রামের মৃত মৈদর আলীর স্ত্রী।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ

কটিয়াদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে ইসলামী আন্দোলনের কর্মীরা

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

জাবিতে ‘আহ্বান’-এর আংশিক কমিটি গঠন

যুদ্ধ-পূর্ববর্তী বিক্ষোভে ইসরাইলের পক্ষে কাজ করায় ২ জনকে ফাঁসি দিল ইরান

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫

পুঠিয়ায় মানবিক ইউএনও: ইতির ঘরে পৌঁছাল রমজানের উপহার

পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ