Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়েটের নবাগত উপাচার্যের যোগদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 9:29 am

 

কুয়েট প্রতিনিধিঃ

২৫ জুলাই, ২০২৫ (শুক্রবার): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পরই বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী যোগদান করেছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে বিকেল ৪টায় অধ্যাপক হেলালী কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন এবং বিভিন্ন দপ্তরের খোঁজখবর নেন। জানা গেছে, আগামীকাল থেকে তিনি নিয়মিত অফিস করবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে গত ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনায় দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থা তৈরি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে অবশেষে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নবনিযুক্ত উপাচার্য মাকসুদ হেলালী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ‘র যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন। অবসরের আগে তিনি বুয়েটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বও পালন করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে কৃষকের পাকা ধান কেটে দিল কৃষক দল

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ

পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী

বিসিএস শিক্ষা ক্যাডারে স্বীকৃতির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নবম বর্ষে পদার্পণ করছে কুবি প্রেস ক্লাব

লক্ষ্মীপুর-৪ আসনের তিনবারের সাংসদ নিজানকে মন্ত্রী চান রামগতি-কমলনগরবাসী

গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম