Friday , 5 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দাবি আদায়ে গণঅনশনের ঘোষণা দিল ববি শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 5, 2025 3:18 pm

 ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার কঠোর কর্মসূচিতে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট সমাধানের দাবিতে তারা গণঅনশনের ঘোষণা দিয়েছে। দীর্ঘ ৩৭ দিনের ধারাবাহিক আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেন।

গত ২৮ জুলাই শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। পরদিন সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে আসছিলেন তারা।

শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি হলো:

১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,
২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি,
৩. সব শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা আবারও একই দাবিতে মানববন্ধন ও মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে মহাসড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যায় ভোগা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে তাদের আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে। পরবর্তীতে জনদুর্ভোগ এড়াতে তারা সড়ক অবরোধের পরিবর্তে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, “আমরা অনেক দিন ধরে আন্দোলন করছি। সরকার যেন আমাদের এই মৌলিক অধিকারগুলো পূরণ করে। কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে জনদুর্ভোগ না হয় সে জন্য সড়ক অবরোধ বাদ দিয়ে আমরা গণ অনশনে যাব।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “আমরা দীর্ঘ ৩৭ দিন আন্দোলন করলেও সরকার পক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ইউজিসি ও মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবি ছিল, তা পূরণ করা হয়নি এবং আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই আমরা অনশনের ডাক দিয়েছি। অনশনে বসার পর শিক্ষার্থীদের সাথে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।”

 

পরে রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম এই অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে একসাথে রাতে থাকার জন্য গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হয়েছেন। তিনি রাতে অনশনরত শিক্ষার্থীদের সাথে রাত যাপন করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয়ন কখনই সম্ভব নয়- আবু সাঈদ চাঁদ

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ছেলে হত্যার বিচার চেয়ে সড়কে ব্যানার হাতে বাবার আহাজারি

জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযানে বাঁধার মুখে প্রশাসন

জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা

কুমিল্লা সীমান্তে ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু