Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 4:59 pm

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাচন কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা করে বলেন, সরকার ২০১৫ সালে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয় আর ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের অন্তর্ভূক্তির সুযোগ তৈরি হয় ২০১৯ সালে। আলোচিত হিজড়াদের অনেকের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে দেখা যায় তারা সকলেই ২০১৯ সালের পূর্বেই ভোটার হয়েছেন অর্থাৎ তারা চাইলেও হিজড়া/তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার হওয়ার সুযোগ ছিল না।

ভোটার হতে গেলে নির্দিষ্ট ফরমে আবেদন করে ভোটার হতে হয়। ফরমের একটি ঘরের তথ্যে লিঙ্গের জায়গায় কোন ব্যক্তি পুরুষ, মহিলা নাকি হিজড়া হিসেবে অন্তর্ভূক্ত হবে সেটা ভোটারের দাখিলকৃত তথ্য ও ইচ্ছার উপর নির্ভর করে। হিজড়া হওয়া সত্ত্বেও কেউ ইচ্ছে করে পুরুষ কিংবা মহিলা ভোটার হওয়ার তথ্য দাখিল করলে বা আবেদন করলে নির্বাচন অফিস তাতে বাঁধা দিতে পারে না, কারণ নির্বাচন অফিসের পক্ষে কারো লিঙ্গ যাচাই-বাছাই করা সম্ভব নয়।

তবে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার হতে হলে সমাজ সেবা অফিস এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে হিজড়া বা তৃতীয় লিঙ্গের প্রত্যয়নপত্র লাগে। যেটা কোনভাবেই নির্বাচন অফিসের কাজের মধ্যে পড়ে না। ভোটার তালিকা হালনাগাদের সময়েও ঠিক একই কাজ করা হয়। অর্থাৎ কোনব্যক্তি আবেদন না করলে, নির্বাচন অফিস নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে কারো তথ্য সংগ্রহ, ভোটার করণ, সংশোধন কিংবা তথ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না।

তবে ভোটার জাতীয় পরিচয়পত্রে লিঙ্গের তথ্য পরিবর্তনের জন্য অর্থাৎ সংশোধন করতে গেলে বা তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভূক্ত হতে চাইলে সমাজসেবা অফিসের প্রত্যয়নপত্র ও চেয়ারম্যানের প্রত্যয়ন সংযুক্ত করে অনলাইনে আবেদন করে তথ্য সংশোধন করে নিতে পারেন।

প্রকৃত পক্ষে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদেরকে খুঁজে বের করে তাদের পূনর্বাসনের সার্বিক সহযোগিতা করা সমাজ সেবা অফিসের কাজ।

কিন্তু আবেদন না করলে স্ব-প্রণোদিত হয়ে কারো জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন, ভোটার তালিকা হতে নাম কর্তন কিংবা স্থানান্তর করার ক্ষমতা নির্বাচন কমিশন তথা নির্বাচন অফিসের নাই। এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেনা । ফলে অনেকেই মনে করতে পারে, কেন ভোটার তালিকা হালনাগাদ করে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি বা হচ্ছে না।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শাহজালাল টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের পরিকল্পনা : বেবিচক চেয়ারম্যান

ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি

বাউফলে ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং

রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ