Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

প্রতিবেদক
বাসস
May 2, 2026 12:44 pm

চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে আরও দুটি জাহাজ।

শনিবার জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

আমদানিকৃত এই জ্বালানি দিয়ে দেশে বর্তমানের দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদা অনুযায়ী প্রায় চার দিনের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্য মতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে শুক্রবার বিকাল ৩টায়।

এরপর শনিবার ভোরে আরও ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে ভিড়েছে কুতুবদিয়া এঙ্করেজে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ‘ডলফিন জেটিতে বর্তমানে দুইটি জাহাজ আছে এবং বহির্নোঙরে অপেক্ষমান আছে আরও দুইটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরও দুইটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল। মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
আমদানিকৃত এই নতুন চালান দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নিকলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প-লুলা

রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার

কুবির বাস চালককে মারধর, আটক এক

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

ফেসবুক লাইভে এসে ২ শিশু সন্তানকে নিয়ে বাবার ‘বিষপান’