Tuesday , 4 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের

বাগেরহাটে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। পূর্বঘোষিত প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তিনি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন।

গতকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাত করেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

এ সময় তিনি বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাগেরহাটের নেতৃবৃন্দকে বাগেরহাটে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাটে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা ও উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগের অভাব রয়েছে। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভের সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসক তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘বাগেরহাটবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সময়ের দাবি। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

এদিকে, বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বহুদিনের দাবি পূরণ হবে এবং জেলার স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু।

চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে সেতু ও রংপুর-লালমনিরহাট সড়ক

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত

দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, অতঃপর…

দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

ট্রাম্পের সতর্কবার্তা: ইরান অবরোধ মাসের পর মাস চলতে পারে, তেলের দামে বড় উল্লম্ফন

চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ

ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল