Wednesday , 28 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 28, 2026 8:25 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী আহত হয়েছেন। পাথরের আঘাতে তাঁর নাক ও ঠোঁটে গুরুতর জখম হয়।

মঙ্গলবার (২৭ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ইমু মনি জ্যোতি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে ওঠার পর ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর সরাসরি তাঁর মুখে আঘাত করে। এতে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে যায়।

ঘটনার পর সহপাঠীরা দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেলে তাঁর ঠোঁটে চারটি সেলাই দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, আঘাতের ক্ষত তুলনামূলকভাবে গভীর হওয়ায় শিক্ষার্থীকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন

কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে

নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু,

টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেকর্ড গরমে ইউরোপে জনজীবন বিপর্যস্ত

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

বর আসার আগে ম্যাজিস্ট্রেট হাজির, বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা ও জরিমানা

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত