রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাব।

বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টাদের অনুমোদনক্রমে প্রাথমিকভাবে তিন মাসের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন।

এ বিষয়ে আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম বলেন, ‘ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সম্ভাবনাময় ও বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম। বাংলাদেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্লাবের কার্যক্রম বহুদিন ধরেই চলমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, দক্ষতাভিত্তিক ও সংগঠিত ই-স্পোর্টস পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, টিমওয়ার্ক এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’

সদস্য সচিব মেহরাব হোসেন বলেন, ‘ই-স্পোর্টসের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি বড় সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে কাজ করলে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারবে। খুব শীঘ্রই এই ক্লাব কুবির শিক্ষার্থীদের জন্য নতুন ও ইতিবাচক কিছু কার্যক্রম নিয়ে আসবে বলে আমরা আশাবাদী।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩