শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৬ জন শিক্ষার্থীকে প্রথম বারের মতো স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

১১ জানুয়ারি (রবিবার) দুপুর ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়।​ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা ও ফোবানার উপদেষ্টা ​গোলাম ফারুক ভুঁইয়া। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন ফোবানার বিভিন্ন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকবৃন্দ।

স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার, ইংরেজি বিভাগের অলিউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মো. ইহসানুল হক সাকিব, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. ইয়াসিন মিঞা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল নোমান এবং আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ।

স্কলারশিপ পেয়ে গনিত বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘ফোবানা স্কলারশিপ শুধু একটা স্কলারশিপই নয়, বরং এটি একটি ভবিষ্যৎ পড়াশোনার অনুপ্রেরণা। এই স্কলারশিপটি পেয়ে আমি কৃতজ্ঞ। আমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসি তাদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। আমি চাই ফোবানা এভাবেই আমাদের এবং ভবিষ্যতে যারা আসবে সবার পাশে থাকুক।’

অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আজকে তোমরা যারা এখানে স্কলারশিপ পেয়েছ তোমরা কখনো নিজেদের ছোট ভাববে না। আমি দোয়া করব একদিন তোমরাও এমন স্কলারশিপ দিবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই জীবনে মানুষের উপকার করতে না পারলেও কখনো অপকার করবে না।’

ফোবানার উপদেষ্টা ​গোলাম ফারুক ভুঁইয়া বলেন, ‘আমরা জি.এফ.বি. গ্রুপ মনে করি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের সামাজিক দায়িত্ব থেকেই এই প্রজেক্টগুলো করে থাকি৷ এটাই আমাদের প্রথম প্রজেক্ট না জি.এফ.বি. গ্রুপ এমন আরো সংখ্যা প্রজেক্ট করে থাকে। আমাদের একটি বিশেষ প্রজেক্ট আছে যেখানে আমরা প্রতি মাসে বিনামূল্যে ৫০ জনের চক্ষু অপারেশন করায়।’

তিনি আরো বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের এই আকাঙ্ক্ষার সাথে একাত্মতা পোষণ করে সাহায্যে এগিয়ে এসেছে। এর পাশাপাশি ফোবানা অনেক সুন্দর ভাবে সামাজিক কাজগুলো করে যাচ্ছে। সর্বশেষ আজকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি একটা আবেদন থাকবে আজকে যেমন তারা ঠিক সহায়তা পেয়েছেন ভবিষ্যতে যাতে তারাও একইভাবে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।’

অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমি ফোবানা পরিবারসহ যারা এই আর্থিক সহায়তায় কাজ করেছে তাদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই আর্থ- সামাজিক উন্নয়নে কাজ করার যে উদ্যোগ তা যেন সব সময় চলমান থাকে আমার এ আহ্বান থাকবে। আর আজকে যে শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে তোমরা আজকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেছ, পরবর্তীতে তোমরা উদ্যোক্তা, কর্মজীবী ও সফল মানুষ হয়ে দেশকে তার প্রতিদান দিবে।’

উল্লেখ্য, ফোবানা হলো উত্তর আমেরিকার বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলোর একটি ফেডারেশন, যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩