Wednesday , 22 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আমরা প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই- প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 22, 2025 5:15 am

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় পার্টি’র(কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ বলেন, এই চৌদ্দগ্রামে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সর্বপ্রথম একই উপজেলায় দুইটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন কাজী জাফর আহমেদ।

তিনিই উত্তর চৌদ্দগ্রামে বিদ্যুৎ এর ব্যবস্থা করেন, কাশিনগর স্কুলে বিদ্যুতের আলোতে সমাবেশ করে এই অঞ্চলে বিদ্যুৎ উদ্বোধন করেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর চৌদ্দগ্রামের প্রত্যন্ত অঞ্চলের সড়ক নির্মাণ করেন, এই পৃথিবী যতদিন থাকবে, মানুষ থাকবে ততোদিন এই সড়কগুলো দিয়ে মানুষ ও যান চলাচল করবে।

তিনি আরো বলেন, কাজী জাফর আহমেদ প্রভাব বিস্তারের রাজনীতি করতেন না। তিনি ছিলেন জনমানুষের নেতা। আমরাও প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই। আজকে দেখা যায় বিভিন্ন দলের নেতা আসেন মোটর সাইকেলের বহর নিয়ে, গাড়ির বহর নিয়ে। আমার গাড়ির সামনে কোনো বহর ছিল না। আমি এসেছি সাধারণ মানুষ হিসেবে, ভালবাসা নিয়ে। আমি এসেছি বুকভরা ভালবাসা দিতে, কাজী জাফরের শান্তির রাজনীতির যে শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষা থেকে সেবা দিতে।

তিনি মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের কলাবাগানে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলে।

উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদ এর সঞ্চালনায় চৌদ্দগ্রামের জনতা, গড়ে তোলো একতা শ্লোগানে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির,জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির খবির, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী ,শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক আবুল কাশেম।

শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি হারুন নেম্বার, ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব মো: আলম, ইউনিয়ন যুব সংহতির নেতা মো: হান্নান, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: সেলিম, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা রিপন, আবদুল হালিম, হারুন রশিদ, কামাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মো: শহীদুল্লাহ, রমজান আলী, জয়নাল আবেদীন, জসিম আহমেদ, মো: আবেদ হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজ নেতা রেদোয়ান আহমেদ, আনোয়ার হোসেন, জুলফিকার আলী, মো: হোসেন প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন

ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী শীতের পিঠা উৎসব

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

আওলাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

মাদারীপুরে ঠিকাদারের লাশ কবর থেকে উত্তোলন