Tuesday , 4 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাটির নীচে গাঁজার ‘ভাণ্ডার’; চাঁদপুরে মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নীচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করেছে ডিএনসি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা।

পরে ড্রামটি মাটি থেকে তুলে খুলে তল্লাশি চালালে এর ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদক জব্দ করে হেফাজতে নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বাসস’কে জানান, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত, সাময়িক স্মৃতিশক্তি হারান জেসমিন ভাসিন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা

কুয়েট ২২তম বর্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার অনুষ্ঠিত

ইমরান খানের চিকিৎসা নিয়ে পাকিস্তান সরকারকে চিঠি ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের