সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

ঢাকাস্থ চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং বলেছেন, বাংলাদেশ ও চীনের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করেছে। এ সম্পর্ক ভালোবাসার। ইতোমধ্যে চায়না রাষ্ট্রদূতের সাথে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

জামায়াতের আমীর বলেছেন, বাংলাদেশে তিনটি সমস্যা রয়েছে-দুর্নীতি, শিক্ষাব্যবস্থার অচলাবস্থ ও ভারত। দুর্নীতি প্রত্যেক শাসনামলেই ছিল, কিন্তু জামায়াত দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। জামায়াতের প্রত্যেক নেতাই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছে।

জামায়াতের নেতারা শিক্ষিত, কারণ আমীর ও নায়েবে আমীরসহ বেশ কয়েকজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার রয়েছে। ভারত কখনোই বাংলাদেশের সুফল চায় না। তারা এখন পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিয়ে আসছে। বাংলাদেশের পক্ষ থেকে দুইবার তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি দেওয়া হলেও ভারত সাড়া দিচ্ছে না। কিন্তু চায়না বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময়কালে এসব কথা বলেন। বক্তব্য রাখেন ঢাকাস্থ চায়না দূতাবাসের রাজনৈতিক গবেষণা বিশেষজ্ঞ মিস সুরাইয়া আক্তার।

ঝাং জিং আরও বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ইসলামী দল। সাধারণ মানুষের সাথে সম্পর্ক রেখে বর্তমানে তারা শক্ত অবস্থানে রয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের ভুয়সী প্রশংসা করেন।

চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সাবেক উপজেলা সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডাঃ মনজুর আহমেদ শাকি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা নায়েবে আমীর মোঃ এয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ মেম্বার, কাজী আবদুল কাদের, জালাল উদ্দিন টিপু, শাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, মাওলানা আবদুল হাকিম, আবুল হাশেম, ডাঃ মফিজুর রহমান, মহসিন কবির, বাতিসা ইউনিয়ন সেক্রেটারী মোতাহের হোসেন মোল্লা, মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী রেহেনা আক্তার রানুসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারীবৃন্দ।

পরে চায়না দূতাবাসের কর্মকর্তারা গণঅভ্যুত্থানে শহীদ মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের জামসেদুর রহমান মিয়াজী, শ্রমজীবি শাকিল হোসেন, পৌর এলাকার চান্দিশকরা গ্রামের পুলিশের গুলিতে শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারী, নির্যাতনের শিকার সুরুজ জামাল, আ’লীগের নির্যাতনে দুই চোখ হারানো গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের জহিরুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন। চায়না দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে প্যাকেটভর্তি উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩