শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া-০১ (নাসিরনগর) আসনে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। অভিজ্ঞ রাজনীতিক মহল, নবীন প্রবীণ মুখ, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে নেতৃত্ব নির্ধারণে মেতে উঠতে শুরু করেছে প্রতিযোগিতা।

ভোটারদের মনে এখন কেবল একটাই প্রশ্ন আওয়ামী লীগের ঘাটি খ্যাত, আওয়ামী লীগ বিহীন নির্বাচনে কে হবেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলার নতুন রাজনৈতিক অভিভাবক।

ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন। জেলা ও উপজেলা রাজনীতিতে তার রয়েছে বিশাল ভূমিকা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা যা তাকে এই আসনের অন্যতম প্রভাবশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়বেন জেলা জামায়াতের সূরা সদস্য ও নাসির নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। দীর্ঘদিনের দলীয় রাজনীতি ও স্থানীয় নেতৃত্বে তিনি একটি পরিচিত মুখ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। তিনি ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিএনপির সহ- সভাপতি ও নাসির নগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয়ভাবে তাঁর ও শক্ত অবস্থান রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবচেয়ে বেশী আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও শিল্পপতি এসএকে একরামুজ্জামান সুখন। নাসির নগর উপজেলার রাজনীতিতে তাঁর রয়েছে দীর্ঘ উপস্থিতি যা এখনও অনেক ভোটারের মনে আবেগ জাগায়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো অংশগ্রহণ করবেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বুড়িশ্বর ইউনিয়নের চার বারের সফল চেয়ারম্যান ও শ্রেষ্ঠ সালিশ কারক হিসেবে জেলা কর্তৃক শ্রেষ্ঠ পুরষ্কার প্রাপ্ত চেয়ারম্যান জনাব ইকবাল চৌধুরী। উপজেলা পর্যায়ে তারও রয়েছে বিশাল জনসমর্থন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (সুন্নী ঐক্য ফ্রন্ট) প্রার্থী হিসাবে রয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ইসলামী ফ্রন্টের নেতা জনাব এডভোকেট মাওলানা ইসলাম উদ্দিন দুলাল।তরুণ নেতৃত্ব ও পরিবর্তনমুখী রাজনীতির বার্তা নিয়ে তিনি নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে প্রত্যাশা তৈরি চেষ্টা করছেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জনাব মাওলানা হোসাইন আহমদ।
খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এস এম শহিদ উল্লাহ।
জাতীয় পাটির মনোনীত প্রার্থী জনাব এডভোকেট শাহ আলম।
ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শরিফ মৃধা।

সব মিলিয়ে ব্রাহ্মণবাড়ীয়া -১ (নাসিরনগর) আসনে নির্বাচন কেবল একটি ভোটের প্রতিযোগিতা নয় এটি অভিজ্ঞতা বনাম পরিবর্তন, আবেগ বনাম বাস্তবতা এবং সম্পর্ক বনাম আদর্শের এক অনন্য রাজনৈতিক অধ্যায়।

শেষ পর্যন্ত নাসিরনগরবাসী ই নির্ধারণ করবেন কার হাতে তুলে দেবেন আগামীর নাসিরনগর উপজেলার নতুন নেতৃত্ব। কে হবেন নাসিরনগরবাসীর নতুন অভিবাবক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩