Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
বাসস
July 7, 2026 1:21 pm

রাঙামাটি, জেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ৪ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের  বালুচরা এলাকায় টানা অতিবৃষ্টির কারণে একটি বড় গাছ উপড়ে সড়কে পড়ে।

একই সঙ্গে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর জমা হওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বন বিভাগ এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৪ ঘণ্টা পর দুপুর ২টার দিকে হালকা যানবাহন এবং পরবর্তীতে বিকেল ৩টার দিকে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

তিনি জানান, পরবর্তীতে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাই এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১৫ জন নৌ রোভার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক সচল করার কার্যক্রমে অংশগ্রহণ করে।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন বলে জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে চা দোকানীকে কুপিয়ে হত্যা

অযত্ন-অবহেলায় জরাজীর্ণ নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার

কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

কোনাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ