Sunday , 28 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 28, 2025 2:37 pm

মোঃ আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে যাওয়া-আসার ঘটনায় তিন নারীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন; যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম ও সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোড়লের মেয়ে সালমা খাতুন। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমানের দায়েরতকৃত মামলায় উল্লেখ করা হয়, ভারত সীমান্তবর্তী ২১১১/৬নং পীলারের নিকট দিয়ে শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে তিন নারী প্রবেশ করতে দেখে বিজিবি টহল টিম। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় সালমা বেগম, শিল্পী বেগম ও সালমা খাতুনকে আটক করা হয়।

এ সময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেনি। গত ১২ সেপ্টেম্বর একইভাবে তারা ভারতে প্রবেশ করে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আনন্দপুর বিজিবি নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কোন এমপি নয়, সেবক নির্বাচনের জন্য মানুষ জামায়াতকে ভোট দেবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

‎কুবিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বঙ্গোপসাগরে মিয়ানমারে পাচারকালে বোট ও বিপুল সিমেন্টসহ একাধিক পাচারকারী আটক

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে তথ্য সহায়তা কেন্দ্র ভর্তিচ্ছুদের জন্য সেবা ও সহায়তা

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে