Wednesday , 1 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 1, 2026 7:50 am

চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
নিহত দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দু’জনেই ঐ এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কয়েকজন বন্ধু একসঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সার্বভৌমত্ব ও দেশমাতৃকায় সুরক্ষার শপথ নিয়েছেন নবীন নৌ কর্মকর্তারা

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাসিরনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আছমত আলী সাধারণ সম্পাদক মোজাম্মল হক সবুজ

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

লক্ষ্মীপুরে নদীভাঙন রোধে তীর রক্ষা বাঁধ

নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়

মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর