Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 6:20 am

খুবি প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রোটার‌যাক্ট ক্লাবের আয়োজনে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকাল ৩:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।
এতে বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্ভোদনী বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র প্রতিষ্ঠানিক বই পত্রে সীমাবদ্ধ থাকলে হবে না। এধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন তাদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”এছাড়া তিনি এ প্রতিযোগিতার আয়োজক এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের সাধুবাদ জানান ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাইট সাইট এডুকেশনের স্টুডেন্ট রিকনসাল্ট কাউন্সিলর মেরিনা জাহান লাবনী। তাঁর বক্তব্যে বলেন, “উচ্চশিক্ষা এবং অভিবাসনে জন্য আইইএলটিএস স্কোর বা ইংরেজি দক্ষতা অবশ্যই দরকার। যদি ইংরেজি দক্ষতা ভালো হয় তাহলে দেশ ও দেশের বাইরে অনেক জায়গা থেকে অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ”তিনি আরও বলেন,“ উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।”
তাছাড়াও, নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করে ইংরেজি ডিসিপ্লিনের সাদিয়া ইসলাম বলেন,“ বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রথম সে এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যা তাকে অনুপ্রাণিত কারার পাশাপাশি অনেক কিছু জানতে সাহায্য করেছে এবং পরবর্তীতেও সে এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে।”
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “শুধুমাত্র জ্ঞানের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনকে একত্রিত করে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও নেতৃত্ব গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি এই আয়োজন তরুণ প্রজন্মকে আরও উদ্দীপিত করবে এবং তাদের সৃজনশীল চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।”
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোস্যাল মিডিয়া পার্টনার হিসেবে কেইউ ইনসাইডারস এবং স্ট্রটিজিক পার্টনার বিডিএপিপিএস ও ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল ফটোবক্স।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

কোম্পানীগঞ্জ মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং: বাড়ছে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ

ভোলহাটে হিলফ উল ফজল ২১ তম তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত

বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ও রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা

পবিপ্রবিতে তারেক রহমানের প্রত্যাবর্তনে র‍্যালি ও আলোচনা সভা

বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ