Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নন্দীগ্রামে খেলার সময় শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাড়ির বাইরে খেলার সময় আমেনা খাতুন (৭) নামে এক শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন পাঠান গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আবু হোসাইনকে (৩৫) আটক করে গণপিটুনি দিয়ে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল তিনটার দিকে আমেনা বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় আবু হোসাইন হঠাৎ ধারালো দা ও একটি লাঠি নিয়ে তার ওপর হামলা চালান। দা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করলে আমেনা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে আবু হোসাইনকে আটক করেন এবং গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

অভিযুক্তের পরিবারের দাবি, আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, আটক যুবককে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি সত্যিই মানসিক ভারসাম্যহীন কি না এবং হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা

চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, ৮ উপজেলার ৭টিতেই গুরুত্বপূর্ণ পদ শূন্য

চবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা একদিন বাড়ল

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

কুয়েট ২২তম বর্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নাটোরে বিদ্যুস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু