Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা একদিন বাড়ল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 8:26 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একদিন বাড়তি সুযোগ দেওয়া হয়েছে।

আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ১৫ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন আবেদনের সময়সীমা ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আবেদন ফি প্রদানের সময়সীমাও অপরিবর্তিত রেখে ওই সময় পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী—এই তিনটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি, বি-১ উপ-ইউনিট ৭ জানুয়ারি এবং বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

উন্নত কৃষির দিকে খানসামায় পার্টনার কংগ্রেসে আশাবাদ

কুয়াকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে মাটি দিয়ে চলছে রাস্তার কাজ

নাসির নগরে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

চৌদ্দগ্রামে তেতুল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নিতে সুইস অবকাশকেন্দ্রে প্রস্তুতিমূলক বৈঠক

গাজীপুর শ্রীপুরে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিতে তরুণীর আত্মহত্যা

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন