Sunday , 7 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 7, 2025 11:40 am

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে উপড়ে ফেলা হলো প্রায় ২০ বছর বয়সী একটি বটগাছ। গাছটি ধ্বংস করা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুর শহরের শহিদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা রবজেল হোসেন বলেন, এখানে দুটি বটগাছ ছিল। এখানে শরৎকালে বটের ফলথেকে পাখিরা আসতো দেখতে অনেক ভালো লাগতো। উচ্ছেদ অভিযানের সময় গাছটি না কাটলেও পারতো।

শরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে খুবই ভালো কথা কিন্তু গাছটি উপড়ে ফেলার দরকার কি ছিল। যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে ২০ বছর বয়সী একটি বটগাছ খুবই মূল্যবান এই সময়ে। এই গাছটি ধ্বংস করা উচিৎ হয়নি।

অভিযানে সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতক জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। অভিযানে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত

পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক

উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক

ইউরো জয়ী তারকা ইমোবিলের অবসরের ঘোষণা

চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত

বাংলাদেশে হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না- মোঃ জাহিদুল ইসলাম

পূর্ব বিরোধের জেরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ