Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ইউরো জয়ী তারকা ইমোবিলের অবসরের ঘোষণা

ইউরো ২০২০ জয়ী ইতালি দলের সদস্য সিরো ইমোবিলে ৩৬ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তিনি।

ভিডিওবার্তায় জানুয়ারিতে ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস এফসিতে যোগ দেওয়া ইমোবিলে সতীর্থদের উদ্দেশে বলেন, এটি তাঁর জীবনের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তি। তিনি বলেন, ফুটবলকে সবসময় মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজের কাছে সৎ থাকাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

ইমোবিলে বলেন, ব্যথা নিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে গিয়ে আগের মতো নিজেকে উজাড় করে দিতে না পারলে খেলা চালিয়ে যাওয়া কঠিন। তিনি আরও বলেন, সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ ক্লাবের সবাই একটি পরিবারের মতো। তবে এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর প্রয়োজন অনুভব করছেন তিনি।

ক্লাব ফুটবলে ইমোবিলের ক্যারিয়ার ছিল গোলে ভরপুর। বিভিন্ন ক্লাবের হয়ে ৬৫৬ ম্যাচে তিনি করেছেন ৩৫০ গোল। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ল্যাজিওর জার্সিতে ৩৪০ ম্যাচে ২০৭ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি।

ল্যাজিও ছাড়াও বরুশিয়া ডর্টমুন্ড, সেভিয়া ও তুরস্কের বেসিকতাসের হয়ে খেলেছেন ইমোবিলে। ইতালির জাতীয় দলের হয়ে তিনি ৫৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালে অনুষ্ঠিত ইউরো ২০২০-এ চ্যাম্পিয়ন হওয়া ইতালি দলের সদস্য ছিলেন। ওয়েম্বলির ফাইনালে পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি।

গুরুতর ঊরুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যারিস এফসিতে যোগ দেন ইমোবিলে। মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির পাশাপাশি আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও নতুন করে ফরাসি শীর্ষ লিগে ওঠা ক্লাবটির হয়ে তিনি মাত্র দুটি লিগ গোল করতে সক্ষম হন। এরপরই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন এই ইতালিয়ান স্ট্রাইকার।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত