Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৮ মাস পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করা হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় কাঁচা মরিচ বোঝাই আমদানিকৃত ৩টি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। এবার ভারত থেকে আমদানির মধ্য দিয়ে দেশের কাঁচা মরিচের চাহিদা পূরণের কার্যক্রম শুরু হয়েছে।

সূত্রটি জানায়, কাঁচা মরিচ আমদানির খবর প্রকাশ হওয়ায় পর আজ সোমবার প্রথম দিনেই এর প্রভাব পড়েছে স্থানীয় হিলি স্থলবন্দর পাইকারি বাজারে। সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হলেও বিকেলে তা কমে ২৫০ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

স্থলবন্দরের ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েক দিন ভারত থেকে দেশের চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ আমদানির পরিমাণ বাড়লে দেশের বাজারে দাম আরও কমে আসবে।

সূত্রটি জানায়, হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ নতুন করে আইপি অনুমোদনের পর ৬৯ জন আমদানিকারক ব্যবসায়ী প্রায় ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি স্থলবন্দর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাপ জানান, পচনশীল পণ্য হওয়ায় ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ ট্রাকগুলো দ্রুত কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে।

আমদানিকারকদের দাবি, পর্যাপ্ত আমদানি হলে খুব শিগগিরই খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ১০০ টাকার নিচে নেমে আসতে পারে বলে আশা করছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

কুড়িগ্রামে শিক্ষক অনুপস্থিতির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাতারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ইসলামি ব্যাংকের অবৈধ নিয়োগে প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন

জাতীয় সংকটে একত্র হলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান