Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গোবিন্দগঞ্জে নববিবাহিত শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের একদিন পর নিখোঁজ হওয়া সহকারী শিক্ষক আবু সালেম প্রধানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সাপগাছি-হাতিয়াদহ গ্রামের করতোয়া নদীর তীরসংলগ্ন একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু সালেম প্রধান উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মধ্য মীরুপাড়া গ্রামের ইছাহাক প্রধানের ছেলে। তিনি বালুয়া ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, বুধবার পারিবারিকভাবে আবু সালেমের বিয়ে হয়। পরদিন সকালে তিনি বালুয়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা করতোয়া নদীর ধারে একটি কলাবাগানের ভেতরে ইউক্যালিপটাস গাছের ডালে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্যক্তিগত হতাশা বা অভিমানের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহার নামাজ ও কুরবানির শুদ্ধ নিয়মাবলী: পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন শহীদ হৃদয়ের বাবা

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের প্রতিবন্ধী সেবা কেন্দ্র

কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রসাদপুর দলিল লেখক সমিতির উদ্দোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে পানির পাইপলাইন স্থাপনের সময় ৩টি মর্টার শেল উদ্ধার

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্র পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত