Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 5:25 pm

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:

মায়ানমারের আরাকান রাজ্যের সমুদ্রসীমা অতিক্রম করায় সাতজন বাংলাদেশি জেলে এবং একটি মাছ ধরার ট্রলার আটক করেছে আরাকান আর্মি।

টেকনাফের কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারটি ঘাটে ফেরার পথে আটক হয়। ট্রলারে সাতজন জেলে ছিলেন।

মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হয়। টহল চলাকালীন সময়ে বাংলাদেশের ট্রলারগুলো শনাক্ত হয়।

মংডু টাউনশিপের একরাজা গ্রামের কাছে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে ট্রলারটি আটক করা হয়। ওই ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং প্রায় ২৬০ কেজি মাছ জব্দ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আরাকান আর্মি ১৮৮ জন বাংলাদেশি জেলে এবং ৩০টি নৌকা বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। বর্তমানে আটক জেলেরা স্থানীয় আইন অনুযায়ী বিচারাধীন রয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম মাদামবিবিরহাটে শাহী পরিবহনের বেপরোয়া বাসচাপায় পথচারী নিহত, জনতার বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজট

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি

অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ওসি-বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরালে চাঞ্চল্য

চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত

চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত

১০ লাখ মানুষের ছানি অপারেশনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক