Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে শুরু হচ্ছে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনে’র ৮ম কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 7:24 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনে’র দিনব্যাপী কর্মশালা আয়োজিত হতে যাচ্ছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নং কক্ষে নবীন সদস্যদের নিয়ে দিনব্যাপী চলবে কণ্ঠসংগীত‚ নৃত্য এবং যন্ত্রসংগীত বিষয়ক প্রশিক্ষণ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি উম্মে হাবিবা শান্তা।

দিনব্যাপী এই কর্মশালায় নৃত্যশিল্পী হিসেবে থাকছেন কুমিল্লা জেলা বাংলাদেশ শিশু অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষক এবং নৃত্যম ললিতকলা একাডেমি পরিচালক জাহিদুর রহমান মামুন। এছাড়া কণ্ঠসঙ্গীতের জন্য থাকছেন চিরকুট-এর কিবোর্ডিস্ট এবং গান বাংলার ফিচার আর্টিস্ট মো: ইয়ার হোসাইন। আরও থাকছেন প্রতিবর্তনে’র সাবেক সভাপতি এবং ব্যান্ড ব্রেক ভ্যান এর ভোকাল ও লিড গিটারিস্ট ওয়াসী মজুমদার।

প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, ‘আমরা প্রতিবছরের ন্যায় এবছরও কর্মশালা আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই কর্মশালার মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার সাথে পরিচিত করা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছয়টি বিষয়ের মধ্যে শনিবার তিনটি বিষয় (নৃত্য, কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া অংশগ্রহণকারীরা সরাসরি মতামত বিনিময়, আলোচনায় অংশগ্রহণ এবং হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।’

উল্লেখ্য, সংগঠনটির তিনটি বিষয় (আবৃত্তি, চিত্রাঙ্কন ও মঞ্চসজ্জা, ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা) নিয়েও সামনের মাসে কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

গাজীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করল স্ত্রী

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা