রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (২ ফেব্রুয়ারি ২৬) এ নোটিশ জারি করা হয়। কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. খালিদ হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয় মো. খলিলুর রহমানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রার্থী প্রকাশ্যে জনসম্মুখে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২০ জানুয়ারি একটি দোয়া ও মিলাদ মাহফিলে বক্তৃতাকালে তিনি ঘোষণা দেন, ২২ জানুয়ারির পর যেন প্রতিপক্ষ প্রার্থী এলাকায় কোনো বাড়িতে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে লক্ষ্য করে মানহানিকর বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকায় এক ব্যক্তির কাছে ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। এছাড়াও অভিযুক্তের কর্মীরা এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে অবস্থান নিলে হত্যা ও ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। নোটিশটি যথাযথভাবে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “রোববার নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩