Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 21, 2025 4:59 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোহাম্মদপুর বারকান্দি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ওমর উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (পাঁচবিবি-সদর) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামপ্রিয় জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন, যা ন্যায়ের পক্ষে ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি বড় সুযোগ – আমাদের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ, শৃঙ্খলা ও কৌশল নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা সহকারী সেক্রেটারি আবু রায়হান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার এবং ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি বায়েজীদ বোস্তামী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন পর্যায়েন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। ভোটের মাঠে সংগঠনের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে দলের কর্মকাণ্ডে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র

প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা

রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত

খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ মাহমুদ