Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝিনাইদহ-৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 2:59 pm

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাইবাছাইয়ের কার্যক্রম।

জেলার ৪টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৭টি মনোনয়ন যাচাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বসের প্রার্থীতা ঋণখেলাপীর কারনে বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ১শতাংশ ভোটারের ভোটার তালিকার সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন ঝিনাইদহ-৪ আসনের ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন।

অবশ্য গত ১ জানুয়ারি বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন মনোনয়ন প্রত্যাহারের জন্য সহকারী রিটানিং অফিসার বরাবর আবেদন করেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ২৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র সঠিক বলে বিবেচনা করেন।

এই যাচাই বাছাই শেষে ঝিনাইদহ-১ আসনে ৬জন, ঝিনাইদহ-২ আসনে ৬জন, ঝিনাইদহ-৩ আসনে ৫জন এবং ঝিনাইদহ-৪ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় টিকে রয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীয়তপুরের ছামীমের অকাল মৃত্যু

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

ছন্দে ফিরেছে ব্রাজিল, তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা

কাবুলের আকাশে বিস্ফোরণ, পাকিস্তানি বিমানে গুলিবর্ষণ আফগান বাহিনীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত

তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে মুখর কুয়েট: চলছে ‘ক্যালিব্রেশন ২.০

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি