Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 11, 2026 2:18 pm

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে ভাটায় বহন করার সময় মোঃ সালেহ সহ চারজনকে আটক করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার (১০ এপ্রিল ) দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, “সাথী ভাটা’র জন্য কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে বহন করা হচ্ছিল। একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ি চারটি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩- এর ৭(ক) ধারায় লংঘনের ১৫(১) এর রায়ে চারজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত