Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সরকার চাইলে সহযোগিতায় প্রস্তুত বিরোধী দল: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 5:38 am

দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় প্রয়োজন হলে সরকারকে যেকোনো ধরনের সহযোগিতা করতে বিরোধী দল প্রস্তুত রয়েছে।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দেশের প্রতি দায়িত্বশীল। তাই সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে ও বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখনো কোনো সাড়া মেলেনি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ বা দেশের ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। জনগণের স্বার্থে আন্দোলন করা হলেও জনগণের ক্ষতি করা হবে না। তার ভাষায়, একসময় সরকার জনগণের দাবি বিবেচনায় নিয়ে তা মেনে নিতে বাধ্য হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত