Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবি রোভার স্কাউট গ্রুপের ইফতার মাহফিল ও নবীন বরন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 2:11 pm

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের হলরুমে এ ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৩–২৪ সেশনের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান এবং ২০২৪–২৫ সেশনের সাধারণ সম্পাদক ও জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সভাপতি খাইরুল ইসলাম, সেক্রেটারি তাওফিকুর রহমান , সিনিয়র রোভার মেট রিতা আক্তার, সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা।

রোভার হিসেবে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ৫৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থী খালেদ হাসান বলেন, “রোভার স্কাউটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সংগঠনের মাধ্যমে মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার সুযোগ পাওয়া যায়। আমি আশা করি, আমরা সবাই মিলে রোভার স্কাউটের আদর্শকে ধারণ করে সমাজসেবামূলক কার্যক্রমে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে পারব।”

ইফতার মাহফিলে রোভার স্কাউট গ্রুপের সাবেক সভাপতি ফেরদৌস আল হাসান বলেন, “রোভার স্কাউট শুধু একটি সংগঠন নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিকতার একটি অনন্য শিক্ষালয়। এখানে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও মানসিকতার বিকাশ ঘটাতে পারে। আমি আশা করি নবীন সদস্যরা রোভার স্কাউটের আদর্শকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে।”

বর্তমান কমিটির সভাপতি খাইরুল ইসলাম বলেন, “নবীনদের স্বাগত জানাতে এবং সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এই ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও রোভার স্কাউট গ্রুপ বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।”

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ সিগারেট জব্দ

চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

অযত্ন-অবহেলায় জরাজীর্ণ নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

নাচোলে “মানবাধিকার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর প্রস্তুতি সভা

চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চারঘাট উপজেলা ছাত্রদলের পোস্টারিং