Thursday , 9 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবি’স্থ দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির-ফারহান

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 9, 2026 1:12 pm

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘দাওয়াহ কমিউনিটি’- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈম ফারহান।

সোমবার (৬ এপ্রিল) সদ্য বিদায়ী সভাপতি নাহিদ ইসলাম হুজাইফা ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইমন আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে সৈয়দ রাসেল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম হৃদয়, প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান ফারদিন, ‎পাঠাগার সম্পাদক হিসেবে মো: মুহাম্মদউল্লাহ, কার্যনির্বাহী সদস্য হিসেবে আবরার হাসান, মো: সিফাত উল্লাহ, তাহসিন আহমেদ ফারহান সহ আরো অনেকে।

সাধারণ সম্পাদক সাঈম ফারহান বলেন,’ দাওয়াহ কমিউনিটির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আমরা বেশকিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, হক্কানি আলেমদের নসীহার ভাগিদার করা, শিক্ষার্থীদের সমৃদ্ধ হালাল ক্যারিয়ার গঠনে সহযোগী হওয়া, নিয়মিত দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সেবামূলক উদ্যোগ গ্রহণ – এসবই আমাদের অগ্রাধিকার থাকবে।পরিশেষে আমি বলতে চাই প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক এবং একসাথে একটি আদর্শিক প্ল্যাটফর্ম গড়ে তুলুক। সকলের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই পথচলাকে সফল করবে, ইনশাআল্লাহ।’

সদ্য মনোনীত সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘ আমি এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি পরিবেশ গড়ে উঠুক, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দ্বীনের চর্চা স্বাভাবিক হয়ে ওঠে।

তিনি আরো বলেন, আমরা শুধু সাংগঠনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকব না বরং সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করব ইনশাআল্লাহ । এই মহতী যাত্রায় আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন।’

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

ইসরাইল গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান