Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

খুলনা বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 8:01 am

খুবি প্রতিনিধিঃ

জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কৃষ্ণকে ধর্মে ধর্মে শান্তি, ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন দর্শন মানবজাতিকে সত্য, প্রেম, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান জানায়। এই দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো খুলনা বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এতে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপাচার্য বলেন, “পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছেন, যারা মানবকল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে গেছেন। খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতির ভিত্তিতে আমরা আরও এগিয়ে যাবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা। সারাদিনব্যাপী আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উৎসব শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত সকলে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহিমা ভাগাভাগি করে নেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ব্র্যাকের সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত রফিকুল আলম

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছে : রাষ্ট্রীয় টেলিভিশন

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার

জ্বালানি সরবরাহে সহায়তায় শিপিং ওয়েভার বাড়াল যুক্তরাষ্ট্র

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ