Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত রফিকুল আলম

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 8:18 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

প্রথম বারের মতো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জালালপুর ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন বাজেট ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ শীর্ষক থেকে বরাদ্দকৃত ট্যাক্স এসেসমেন্ট,বাজেট প্রনয়ন ও অনুমোদন,গ্রাম আদালত,নিজস্ব রাজস্ব আয় থেকে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন,স্যনিটেশন কার্যক্রম,ইউনিয়ন পরিষদের জনহিতকরণ কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন জালালপুর ইউনিয়ন পরিষদ ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিককে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর ১টায় জালালপুর পরিষদ প্রাঙ্গনে সকল স্টাফদের আয়োজনে শুভেচ্চা বিনিময়ে উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল,২নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান, ৯নং ওয়ার্ড মেম্বার দিদারুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম কাইয়ুম প্রমুখ।

শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সার্বিক সহযোগিতায় দলমত নির্বিশেষে জালালপুর ইউনিয়ন গড়তে ইউপি সদস্যসহ, ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ৩০ লাখ টাকার মালামাল লুটপাট

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়

জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনে বাধাপ্রদানে নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৬ জনকে সাজা