Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদক
বাসস
May 2, 2026 5:42 am

জেলার মঠবাড়িয়া উপজেলায় পুলিশের অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো.নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা মো. নাসির উদ্দিনের মালিকানাধীন ‘মাওলানা মঞ্জিল’ নামে একটি ৫তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ওই তলার ভাড়াটিয়া সাজিদুর রহমানের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ বস্তায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাজেদুর পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক বেচাকেনার অভিযোগ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বাসস’কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৫ লক্ষ টাকা বাজার মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ কখনও মাওলানা ভাসানীকে স্বীকার করেনি’ – নাহিদ ইসলাম

চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত

জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান

গাজীপুরের কাপাসিয়ায় ছেলের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু দাবি স্বজনদের

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা

চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে ছাড় দেওয়া হবে না : লুৎফুর রহমান কাজল

নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ