Thursday , 30 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। এরমধ্য দিয়ে রাহানের ১২ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। এরপর দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

টেস্ট ক্রিকেটে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৫,০৭৭ রান করেন রাহানে। ওয়ানডেতে তিন সেঞ্চুরি ও ২৪ হাফ-সেঞ্চুরিতে ২,৯৬২ এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান করেছেন তিনি।

অফ ফর্মের কারণে ২০২৩ সালে দল থেকে বাদ পড়েন রাহানে। ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন এই ডান-হাতি ব্যাটার।

অবসর নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ৩৮ বছর বয়সী রাহানে বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি সবসময়ই টাইমিং-এর ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময়ই বুঝেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ও অবসরের ঘোষণা দেওয়ার এটাই সঠিক সময়।’

রাহানে আরও বলেন, ‘প্রথম-শ্রেণীর ক্রিকেটার হিসেবে আমার অভিষেকের পর ভারতীয় ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। গত ২০ বছর ধরে এর অংশ হতে পেরে আমি গর্বিত। ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার অধ্যায় শেষ হলেও খেলার সাথে আমার যাত্রাপথ কিন্তু থেমে যাচ্ছে না। পরবর্তী প্রজন্মকে সহায়তা করার অপেক্ষায় আছি।’

ভারতকে ৬ টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন রাহানে। তার অধীনে ৪টিতে জয় ও ২টিতে ড্র করে টিম ইন্ডিয়া। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভারতকে নেতৃত্ব দেন রাহানে।

অ্যাডিলেডে বিরাট কোহলির নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে ভারত। এরপর নিয়মিত অধিনায়ক কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গেলে দলের দায়িত্ব পান রাহানে। দ্বিতীয় টেস্ট ৮ উইকেট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ১১২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহানে।

এরপর সিডনিতে তৃতীয় টেস্ট ড্র এবং ব্রিজবেনে চতুর্থ টেস্ট ৩ উইকেটে জিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় ভারত।

সূত্র:বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নববধূ নিয়ে ফেরার পথে ট্রলারের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

শাপলা চত্বর মামলা: হাসানুল হক ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী

সংসারের স্বার্থে বিসর্জন দিয়েছিলেন পড়াশোনা, ৫৪ বছরে পাশ করলেন এসএসসি