Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন রাখা হয়েছে।

এ ছাড়া আজ দেশের জেলা ও মহানগর শাখাগুলোতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মৃত্যু, নিখোঁজ আরও এক পর্যটক

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

অপরিকল্পিত নগরায়ণে দেশে বাড়ছে বৃক্ষ নিধন: ডেপুটি স্পিকার

পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

ছাদের সবুজ বাগানে শারমিনের বার্ষিক আয় ১২ লাখ টাকা, দিয়েছে জাতীয় সম্মান