Sunday , 29 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রি, দোকানিকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 29, 2026 6:18 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে মোবাইল কোর্টে তেলের একটি দোকানে এ অনিয়ম ধরা পড়ে।

এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দোকান ব্যবসায়ী আনিসুর রহমানকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দোকানে নির্ধারিত মূল্যের তালিকা টানিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, অতিরিক্ত দামে তেল বিক্রি কিংবা অবৈধভাবে মজুত রেখে ভোক্তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সারে আক্রান্ত লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে চিত্রপ্রদর্শনী ও বিক্রয় আয়োজন

নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ

কুড়িগ্রামে এবি পার্টির নির্বাচনী গণসংযোগ-লিফলেট বিতরণ

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নতুন চিকিৎসক যোগদান, অবকাঠামোগত সংকটে সেবায় চ্যালেঞ্জ

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়

ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান