Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 3:14 pm

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:

জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ৯ জানুয়ারি বিকেল ৪টায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী আমির হামজাকে তার নিজ হেফাজতে থাকা মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) দেখে উত্তরপত্র পূরণ করতে দেখা যায়।

এ সময় দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক মোবাইলে প্রাপ্ত এসএমএসের সঙ্গে পরীক্ষার্থীর উত্তরপত্রের হুবহু মিল লক্ষ্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদকে অবহিত করা হয়। পরে তিনি জয়পুরহাট থানা পুলিশকে বিষয়টি জানান।

ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষার্থী আমির হামজা অসৎ পন্থা অবলম্বনের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব সূত্রে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকালে প্রশ্ন-উত্তরপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয় মাসে প্রায় ৪৬ লাখ টাকা জরিমানা আদায় পাট অধিদপ্তরের

ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের