সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসলিম হক অনন্যা ‘অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া’ নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

নৃবিজ্ঞান বিভাগ ও তার পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রেফার করেছেন। ইতিমধ্যে তার চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনন্যার চিকিৎসা চালিয়ে যেতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। যা তাঁর এবং তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব শামীমা নাসরিন বলেন, ‘তাসলিম হক অনন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের তাঁর পাশে দাড়ানো সকলের দায়িত্ব। অনন্যার উন্নত চিকিৎসার জন্য ৫০ লক্ষ্য টাকা দরকার যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। আমাদের সকলের সহযোগিতায় বাঁচতে পারে অনন্যার জীবন।’

সহযোগিতার মাধ্যম – বিকাশ – 01610729327 (পার্সোনাল), ব্যাংক একাউন্ট – Thaslim Haque Anonna, Account No – 0604140000196, NANDIPARA BRANCH, AL-Arafah Islamic Bank PLC

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩