Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 12:32 pm

ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে জেলে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করছে। ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে।

মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দেবে কি না—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সরকার যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কোনো জোট দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কি না এবং এতে দেশের উপকার হবে কি না, তা বিবেচনা করেই মক্কা প্যাক্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল

খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল

এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির

স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীর চিকিৎসা করলেন না ডাক্তার

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলে শেকলবন্দি ঘরে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দম্পতি

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী