সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মানিউর রহমান সৈকত, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সোহেল রানা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন সংগঠনটির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন জুবায়ের আহমেদ, ট্রেজারার হিসেবে মোমিন, সংগঠন সম্পাদক সিয়াম এবং খেলাধুলা সম্পাদক আজিজ। তথ্য ও যোগাযোগ সম্পাদক মহাতো, অফিস সম্পাদক শাহাদাত এবং সহকারী অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জায়েদ। সাংস্কৃতিক সম্পাদক রুবেল ও সহকারী সাংস্কৃতিক সম্পাদক মাহী, শিক্ষা সম্পাদক মেহেদী, প্রকাশনা সম্পাদক আশিক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রন এবং সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে সৌরভ দায়িত্ব পালন করবেন। ফটোগ্রাফারের দায়িত্ব পেয়েছেন আদিত্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “খুলনায় প্রথম আসার সময় সবকিছুই নতুন মনে হয়েছিল। এই সংগঠনের মাধ্যমে আমি আমার এলাকার ভাই-বোনদের সান্নিধ্য পেয়েছি, যা আমাকে মানসিকভাবে অনেক স্বস্তি দিয়েছে। সিরাজগঞ্জের ভাষায় কথা বললে মনে হয় যেন আমি আবার নিজের জায়গাতেই ফিরে গেছি। সিনিয়র ভাইদের সহায়তা ও দিকনির্দেশনা আমাকে সংগঠনের প্রতি আরও অনুপ্রাণিত করেছে।”

কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী এক বছরের জন্য সংগঠনটি শিক্ষামূলক, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম একত্রে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে নবীনবরণ ও বিদায়ী ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনকে আরও প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করে তুলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত জেলাভিত্তিক নাইট টুর্নামেন্টে ১৬টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্য সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুপ্রাণিত করেছে, যাতে তারা আগামী দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী ও সফলভাবে পরিচালনা করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩