Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চীনে বজ্রঝড় ও বন্যায় নিহত ১০

প্রতিবেদক
বাসস
July 7, 2026 7:36 am

চীনের মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় ও দমকা হাওয়ায় অন্তত আটজন এবং দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যায় আরও দুইজনসহ মোট ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনে প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে দেশের কোনো কোনো অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ থাকে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, সোমবার মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, দমকা হাওয়া আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল ঝড়ো হাওয়ায় অন্তত আটজন নিহত হয়েছে।

এ সময় কয়েকটি এলাকায় টর্নেডোরও সৃষ্টি হয়। এছাড়া এখনোও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উদ্ধার অভিযান পুরোদমে পরিচালিত হচ্ছে।

এদিকে, টাইফুন মেসাকের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রসংগঠন

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিলে ৭ দিনেই রেমিট্যান্স ১০ হাজার কোটি ছাড়ালো

‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নেতৃত্বে সাগর- দিপু

জাজিরায় স্বামির হাতে স্ত্রী খুনের অভিযোগ

কুড়িগ্রাম প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, ২১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত

বাঘাইছড়িতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ