Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 29, 2026 12:16 pm

জেলার মান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে সোয়াদ খাঁ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আলোক দুয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোয়াদ খাঁ ওই গ্রামের শরিফ উদ্দিন খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে সোয়াদ ও তার বড় ভাই সৌরভ বাবার দ্বিতীয় স্ত্রী মারুফা আক্তারের তত্ত্বাবধানে ছিল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে শিশুটির বাবা শরিফ উদ্দিন ও দাদা শুকুর আলী খাঁ ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। বড় ভাই সৌরভ তখন ঘুমিয়ে ছিল। ওই সময় বাড়িতে ছিলেন শুধু সৎ মা মারুফা আক্তার। এমন সময় শিশুটি বালতির পানিতে ডুবে মারা যায়।

প্রতিবেশী আমিনা খাতুন বলেন, সকাল ৮টার দিকে চিৎকার শুনে তিনি তার বাবা আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত