Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গণঅভ্যুত্থানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 4:23 pm

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

গণঅভ্যুত্থানে ১ম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল (৫ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মুগ্ধ চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওঃ আছার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আব্দুল বাছেত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত বলেন, “দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার। আমরা মনে করি—নির্বাচনের আগে চাই কার্যকর রাজনৈতিক সংস্কার, যাতে করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়, প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় থাকে এবং জনগণ সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

 

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে একটি মাত্র ভোটগ্রহণ নয়, বরং চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্যে থাকবে জনগণের নিরাপত্তা, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং একটি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) নির্বাচনী পদ্ধতির প্রবর্তন।”

“জামায়াতে ইসলামি জনগণের কল্যাণে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও দেশের স্থিতিশীল অগ্রগতির জন্য কাজ করে যাবে”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় জরাজীর্ণ ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবি

জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায়

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

চবিতে শিবির ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমানবন্দর, সেতু ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো : ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০