Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 7:40 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আসনপ্রতি লড়বেন প্রায় ১০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষার দিন সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় পরীক্ষার্থীদের মধ্যে ওএমআর শিট বিতরণ করা হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।

এ বছর ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ব্যতীত) মোট সাধারণ আসন রয়েছে ৬৯০টি। এ ইউনিটে মোট আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৯ জন শিক্ষার্থী।

গত বছরের মতো এবারও তিনটি বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩৩ হাজার ৩৯৮ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২১ হাজার ৫৭৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদন করেছেন ১৪ হাজার ৩১৫ জন শিক্ষার্থী।

‘বি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫, যা গত বছর ছিল ৭। অন্যদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এ বছর ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭, যেখানে গত বছর তা ছিল ৭ দশমিক ৫।

ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। উত্তীর্ণ হতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ এবং সাধারণ জ্ঞানে ১৩ নম্বর অর্জন করতে হবে।

উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষার ফলাফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে কোনো নম্বর যুক্ত করা হবে না

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

খাসি নিয়ে আলোচনায় থাকা সেই জাপানপ্রবাসীর বিয়ে সম্পন্ন

নেত্রকোনা–৩ আসনে রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে নতুন প্রত্যাশা

পুবাইল প্রেসক্লাবের ৮ম বর্ষপদার্পণে আলোচনা সভা ও কমিটি গঠন

জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায়

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ ৫৫ বছর অতিক্রম হলেও মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের হয়নি কোনো পরিবর্তন

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ও রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা