Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দারিদ্র্যের কারণে শিশুদের শিক্ষাজীবন থেমে যাবে না: খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 1:33 pm

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আফরোজা খানম রিতা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার সামাজিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের শিক্ষাজীবন সহজ ও সুন্দর করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার মান উন্নত হলে দেশের অগ্রগতিও ত্বরান্বিত হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার অনুরোধ করেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ করেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান শিক্ষক ও অভিভাবকরা।

পরে একই বিদ্যালয় মাঠে স্থানীয় বেতিলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খাদ্যমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ মাকসুদুল হাসান চৌধুরী।

গণসংবর্ধনায় বক্তারা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রাস উৎসব পুনরায় আয়োজন এবং বিদ্যালয়ের পশ্চিম পাশের লেক সংস্কারের দাবি জানান। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী।

মানিকগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের কল্যাণে কাজ করা এবং সবসময় পাশে থাকা তার দায়িত্ব।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

বিলাইছড়িতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন

গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী

জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে

কৃষকের অভিযোগের মধ্যেই মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ সার

নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলেকে পুলিশে দিলেন বাবা

চারঘাটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত